রোমে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন


ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হয়েছে। এই আয়োজনে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইতালির নাগরিক, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণআন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রেরিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা’ এবং ‘সবার আগে বাংলাদেশ নীতিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশের শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের ভূমিকার কথা স্মরণ করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত সব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

jagonews24
ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাসহ ইতালির নাগরিক, সাংবাদিকসহ দূতাবাসে কর্মীরাও অংশ নেন

এ সময় রাষ্ট্রদূত রকিবুল হক জুলাই-আগস্ট গণআন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে ‘জুলাই গণঅভ্যুত্থান’র চেতনায় বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

তিনি জুলাই-আগস্ট গণআন্দোলনে ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

ইএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *