লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু


লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গতকাল বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকেরা তাকে আইসিইউতে দিয়েছেন। আজ সন্ধ্যার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। কাল রাত থেকে তার শ্বাসকষ্ট বেড়েছে। যে কারণে তাকে আইসিইউ থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, আশা করি খারাপ কিছু হবে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *