শরীয়তপুরে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হাওলাদার(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার পপুলার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ হাওলাদার পৌরসভা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা চানমিয়া হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, আরিফ হাওলাদার কার্যক্রম নিষিদ্ধে থাকা পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরনের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও তিনি কৌশলে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পপুলার হাসপাতালে সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের প্রচারণার কাজে লিপ্ত থাকায় যুবলীগ নেতা আরিফ হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *