শিশুটির মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এর ভারে নুয়ে পড়ে সে। তাই একা হাঁটতেও পারে না। আছে মাথাব্যথা ও জ্বালাপোড়া। যন্ত্রণায় বেশির ভাগ সময় ছটফট করে সে।


শিশুটির মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এর ভারে নুয়ে পড়ে সে। তাই একা হাঁটতেও পারে না। আছে মাথাব্যথা ও জ্বালাপোড়া। যন্ত্রণায় বেশির ভাগ সময় ছটফট করে সে। মাথা অস্বাভাবিক বড় হওয়ার এ রোগের নাম হাইড্রোসেফালাস।

শিশুটির বয়স মাত্র পাঁচ, নাম আরিফুল ইসলাম। সে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার দিনমজুর মো. মমিন আলী ও গৃহিণী আয়শা বেগম দম্পতির ছেলে।

মস্তিষ্কের পুষ্টি সরবরাহ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজটি করে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ নামের একধরনের তরল। কোনো কারণে যদি এই তরল মস্তিষ্ক থেকে ঠিকমতো বের না হতে পারে, তবে তা মাথার ভেতর জমে হাইড্রোসেফালাস রোগের সৃষ্টি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *