‘সস্তি কপি’ বলে আক্রমণ, বলিউড দুই নায়িকার কথার লড়াই
নিজের পরিবার নিয়েও বললেন কঙ্গনা
কঙ্গনা দাবি করেন, অনেকেই তাঁর বেড়ে ওঠা, মা-বাবা ও পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, শহরের প্রান্তিক এলাকায় ছোট ও স্যাঁতসেঁতে ভাড়া বাড়িতে বেড়ে ওঠা এবং ‘সন্দেহজনক’ পারিবারিক পটভূমির মানুষ প্রায়ই তাঁর পরিবারকে নিয়ে প্রশ্ন তোলেন।
নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে কঙ্গনা বলেন, তিনি একটি পরিচিত রাজপুত জমিদার পরিবার থেকে এসেছেন এবং শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন মা-বাবার কাছে বড় হয়েছেন।
অভিনেত্রীর দাবি, তিনি নিজের পছন্দেই শূন্য থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন। তাই তাঁর মা-বাবাকে আক্রমণ করার কোনো কারণ নেই।
তবে কঙ্গনার এ দুই স্টোরি বেশিক্ষণ ইনস্টাগ্রামে থাকেনি। আজ রোববার সকাল নাগাদ সেগুলো মুছে দেওয়া হয়।
