সহজ হলো বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া


এখন অনলাইনেই বাংলাদেশের ‘অ্যারাইভাল ভিসা’ বা ট্রানজিট ভিসার আবেদন করতে পারছেন বিদেশি ভ্রমণকারীরা।

সম্প্রতি এ পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম।

তিনি বলেন, “এখন থেকে বিদেশি যাত্রী—যারা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা পেতে চান বা ট্রানজিট ভিসা নিতে চান, তারা অনলাইনেই আবেদন করতে পারবেন।

“একটি কিউআর কোড স্ক্যান করেই ভ্রমণকারীরা ওয়েবসাইটে ঢুকে অন অ্যারাইভাল ভিসার জন্য ফরমটি পূরণ করতে পারবেন।”

আগের প্রক্রিয়ায় ‘অন অ্যারাইভাল ভিসার’ জন্য ভ্রমণকারীদের ঢাকায় আসার পর কাউন্টারে দাঁড়িয়ে আবেদন করতে হতো। এরপর তাদের দেওয়া তথ্য যাচাইয়ে আরও সময় যেতো। সব মিলিয়ে তা একটি দীর্ঘ প্রক্রিয়ায় রূপ নিত।

পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম বলছেন, “এখন এই প্রক্রিয়াটি আরও সহজতর হবে। তারা (বিদেশিরা) বিমানবন্দরে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন।”

বাংলাদেশ জার্নাল/এনএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *