সারা দিনে সন্ধ্যার খবর
শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
এজলাস থেকে নথি চুরি, কম্পিউটার কম্পোজের দোকানে লেখা হতো ভুয়া রায়

দুটি চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, নথি চুরির নেপথ্যে রয়েছেন নিজেকে আইনজীবীর সহকারী পরিচয় দেওয়া একই ব্যক্তি—আনোয়ারুল হক ওরফে রাসেল। তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নিম্ন আদালতপাড়ায় জাল কাগজপত্র তৈরির তথ্য।
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার বলেছেন, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। এটির সঙ্গে সামঞ্জস্য রাখতে ভিসাসেবা–সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।
রাফালকে ‘ভূপাতিত’ করা চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ, এর বিশেষত্ব কী

কূটনৈতিক ও কৌশলগত বিশ্লেষকদের মতে, সম্প্রতি চীনের নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জে–১০সির প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণিত হয়েছে। দামে সাশ্রয়ী এ যুদ্ধবিমান ইউরোপের আধুনিক যুদ্ধবিমানের তুলনায় সাফল্য দেখিয়েছে। কিন্তু জে–১০সিই কেনার সময় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বেশ কয়েকটি দেশের ভূরাজনৈতিক সমীকরণটা বিবেচনায় নেওয়া উচিত।
সূর্যবংশীর পর ‘সংঘর্ষে’ জয়সোয়ালও, আইসিসি–বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়। প্রতিদ্বন্দ্বিতা, কথা-কাটাকাটি, উদ্যাপন—সবই খেলার অংশ। কিন্তু সেই উত্তেজনা যখন শারীরিক সংঘর্ষে গড়ায়, তখন প্রশ্ন ওঠে খেলোয়াড়দের আচরণ নিয়ে। ভারতের দুই তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সোয়ালের সাম্প্রতিক দুটি ঘটনা সেই আলোচনাই সামনে এনেছে।
২৩ বছর পর সেই নায়িকা এসে বললেন, ‘আমি বেঁচে আছি’

মালিনী শর্মা। ২০০২ সালের সুপারহিট হরর ছবি ‘রাজ’-এর পর যাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল বলে মনে করা হচ্ছিল, সেই অভিনেত্রীই একসময় নিঃশব্দে বলিউড ছেড়ে চলে যান। তবে এই বিদায় ছিল না হতাশার গল্প; বরং নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার এক সচেতন সিদ্ধান্ত।
