সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম


দেশে সাম্প্রতিক সহিংসতা ও অপরাধের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক খুন-হত্যার খবর দেখে সেই উদ্বেগের কথাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাকিয়া বারী মম লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।” 

মমর এই সংক্ষিপ্ত মন্তব্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের বিষয়টি স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপরাধ ও সহিংসতার খবর সামনে আসার বিষয়টিকে তিনি প্রতীকী অর্থে ভারতের জনপ্রিয় অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে তুলনা করেছেন। 

‘ক্রাইম পেট্রোল’ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত একটি জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান। এতে খুন, অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হতো। অপরাধকেন্দ্রিক এসব কাহিনির সঙ্গে অনেক দর্শকেরই পরিচিতি রয়েছে। 

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় জাকিয়া বারী মমকে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *