স্নাতক প্রথম বর্ষের ২৭ আগস্টের এক পরীক্ষা স্থগিত, নতুন সূচি পরে


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের স্নাতক প্রথম বর্ষের ২৭ আগস্টের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের এই পরীক্ষাটি পূর্বনির্ধারিত দিনে হবে না। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরে জানানো হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পত্রকোড ২১২১০৯-এর পরীক্ষাটি ছাড়া স্নাতক প্রথম বর্ষের অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। 

শিক্ষার্থীদের এ বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *