স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী 


রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রেহেনা আক্তারের (৪০) বিরুদ্ধে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন রেহেনা। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা ৯৯৯ নম্বরে ফোন করেন বলে পুলিশ জানায়।

পুলিশের বক্তব্য, পারিবারিক কলহ এবং স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রেহেনা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি বুধবার দিবাগত রাতে স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। এর আগে তিনি স্বামীকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, কল পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়। খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পারিবারিক কলহ এবং স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে রেহেনা ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *