ডোবায় ভাসছিল শিশুর মরদেহ


বগুড়ার নন্দীগ্রামে ডোবার পানিতে ভাসমান অবস্থায় সামিউল ইসলাম সামির (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়া বাঁশবাগানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সামিউল ইসলাম সামির দারোগাপাড়া মহল্লার আবু সাইদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামিউল বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় পরে বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরিবার অভিযোগ করলে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *