লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের


কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত। বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম প্রধান এই পথটি আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রে রয়েছে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ওই জলপথের আন্তর্জাতিক নৌ-পরিবহন রুটগুলো থেকে সামুদ্রিক মাইন সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে।

গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, নতুন মাইন স্থাপনকারী যেকোনো জাহাজ বা নৌযানকে তাৎক্ষণিক এবং পরিকল্পনা অনুযায়ী ধ্বংস করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *