স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত


স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অবিবাহিত এ তরুণ ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।

পাসপোর্টের তথ্য অনুযায়ী, মো. ইউসুফ হাসান আলিফ (২৬) নামে এ প্রবাসী ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবার নাম আব্দুল মোতালিব এবং মায়ের নাম রহিমা খাতুন।

স্থানীয় সময় রোববার বিকেলে মাদ্রিদের পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশন সংলগ্ন গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর বরাতে স্থানীয় গণমাধ্যমের খবর বলা হয়েছে, ওই সাইকেল গ্যারেজে হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি পরিষেবা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

তবে গ্যারেজের ভেতর আটকা পড়া ইউসুফকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যারেজে রাখা বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সেখানে কোনো নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না, তা নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *