চট্টগ্রামে গাজী টাওয়ার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ার নামক একটি ভবন থেকে ইমন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ তাৎক্ষনিক ভাবে একে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে৷

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গাজী টাওয়ারের ৭ তলার একটি কক্ষে ইমনের ঝুলন্ত দেহ দেখে মার্কেটের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে৷

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে৷

ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানা পুলিশের এসআই রাকিবুল বিডি২৪লাইভ কে বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি রুমটি ভেতর থেকে বন্ধ করা৷ পরে গ্রিল কাটার লোক এনে দরজা কেটে আমরা ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি৷ মৃতদেহের শরীরের কোন আঘাতের চিহ্ন ছিল না৷ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে৷

তবে ঐ মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে থাকা চিকন দড়ি এবং মৃত দেহের পা মাটির সাথে লেগে থাকা অবস্থা দেখে এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করছে। যদিও এই প্রতিবেদন লিখা পর্যন্ত ইমনের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে ইমন সাতকানিয়ার উপজেলার সোবাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ তিনি গাজী টাওয়ারে একটি কসমেটিকসের দোকানে কাজ করতেন৷



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *