দেশকে খাদের কিনার থেকে উত্তরণের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী


জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার দুর্নীতি করে দেশকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছেন। তিনি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা শেষে ব্যানার ও দলীয় পতাকা নিয়ে নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী অংশ নেন।

‎অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-কারিয়া চৌধুরী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *