ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী


ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে মন্ত্রীকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট ছিল। বর্তমানে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান আব্দুল্লাহ আল কায়েস।

এনএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *