বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ৩ জন নিহত


বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামত করার সময় কাঠের জগ মিস করে ট্রাক চাপায় ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টায় উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

​তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় না পাওয়া গেলেও তাঁরা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে নিশ্চিত হওয়া গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঠ বোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে মহাসড়কের ওপরেই গাড়িটি জগ (Jack) দিয়ে উঁচু করে মেরামতের কাজ করছিলেন তাঁরা। কাজ করার একপর্যায়ে হঠাৎ করে জগটি সটকে যায় (মিস করে)। এতে ওপর থাকা কাঠ বোঝাই ভারী ট্রাকটি নিচে থাকা ৩ জনের গায়ের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ওই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।

​সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ তিনটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

​দুর্ঘটনার পেছনে হাইওয়ে পুলিশের দায়িত্ব অবহেলাকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর ঝুঁকি নিয়ে প্রায়ই এভাবে গাড়ি মেরামত করা হয়। পুলিশ এসব দেখেও না দেখার ভান করে চলে যাওয়ার কারণেই এমন মর্মান্তিক প্রাণহানি ঘটল।

​এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *