কাউন্টি ক্রিকেটে আজই অভিষেক হচ্ছে খালেদের


দেশের গন্ডি পেরিয়ে ইংল্যান্ড মাতাবেন টাইগার পেসার খালেদ আহমেদ। প্রথম বারের মতো কাউন্টি ক্রিকেটে খেলবেন ঘোরোয়া ক্রিকেটে সফল এই পেসার। কেন্টের হয়ে মাঠে নামার আগে উচ্ছ্বসিত খালেদ। সতীর্থ হাসান মাহমুদের কাছ থেকে শুনেছেন অভিজ্ঞতা। এরপর কেন্টের হয়ে খেলার সুযোগে হাতছাড়া করতে চাননি সিলেটের এই পেসারের।

কেবটে সুযোগ পাওয়ার ব্যাপারে খালেদ বলেন, ‘যখন আমি প্রথম এই খবরটি শুনেছিলাম, তখন ‘হ্যাঁ’ বলাটা আমার জন্য খুবই সহজ সিদ্ধান্ত ছিল। হাসান এবং আমার এজেন্ট- দু’জনেই কেন্টে তাদের অভিজ্ঞাতা সম্পর্কে আমাকে অনেক ইতিবাচক কথা বলেছেন এবং ক্লাবটি কতটা পারিবারিক পরিবেশ বিদ্যমান, সেটিও জানিয়েছেন। আশা করি, কেন্টের সদস্য ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ভক্তদেরও আমি গর্বিত করতে পারব।’

জাতীয় দলের সতীর্থ হাসানের সাথে কেন্টের প্যাকটিস কিটে খালেদ।

জাতীয় দলের সতীর্থ হাসানের সাথে কেন্টের প্যাকটিস কিটে খালেদ।

কেন্টের মতো সমৃন্ধ ক্লাবে যোগ দিতে পারা সম্মানের বলেও জানিয়েছেন খালেদ, ‘কাউন্টি ক্রিকেট খেলা এবং কেন্টের মতো সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। মৌসুমের এই সময়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দলকে উপরের স্তরে নেওয়ার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

আজ বুধবার (২ আগস্ট) উস্টারশায়ারের বিপক্ষে কেন্টের জার্সিতে মাঠে নামবেন খালেদ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। পরের তিনটি ম্যাচে তাদের প্রতিপক্ষ ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ার। চারটি ম্যাচের জন্যই টাইগার পেসারকে দলে নিয়েছে ক্লাবটি। হাসানের সঙ্গে কেন্টে খালেদকে খেলাতে পেরে আনন্দের কথা জানান কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক।

কুক বলেন, ‘হাসানের সঙ্গে কেন্টে খালেদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এটা দারুন ব্যাপার যে, এই গ্রীষ্মের শুরুতে হাসান প্রথমবার এখানে আসার পর থেকে এত সংখ্যক বাংলাদেশি ক্রিকেটভক্ত কেন্টকে অনুসরণ করা শুরু করেছেন। আমরা আশা করি, খালেদের আগমনও এই আগ্রহ ও সমর্থন আরও বাড়াতে সাহায্য করবে।’

২০১৮ সালে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছেন খালেদ। শিকার করেছেন ৩৪টি উইকেট।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *