ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কেএইচ/এমআইএইচএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
