নতুন দায়িত্ব পেলেন বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচনী কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে ৮ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির নেতা ও সংসদ সদস্য (এমপি) মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ কার্যক্রম তদারকি করবে এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনার দায়িত্ব পালন করবে।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *