জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির ৫৪ ও ৫৫তম ব্যাচের নবীনবরণ, ৪৮ ও ৪৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এই নবীনবরন ও কৃতি শিক্ষার্থীব সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কিন্তু ব্যাক্তিগত সমস্যার কারনে তিনি প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, তিনি নবীনদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা খেয়াল করেছি গাইবান্ধা জেলা থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গণে মেধার সাক্ষর রেখে যাচ্ছে। এটা নি:সন্দেহে গৌরবের বিষয়।”

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসন (গাইবান্ধা ১, ২, ৩, ৫)-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন।

এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক এবং এবি টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনজুরুল হক সাচ্ছা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোঃ শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সমিতির পক্ষ থেকে ৫৪ ও ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান এবং অ্যাকাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *