কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত


টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজে থেকে নামার সময় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়ে যানবাহন চলাচল করছে।

শনিবার সকালে আলমাস আলী লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি ঠেলে বিক্রির উদ্দেশ্যে রতনগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ব্রিজ দিয়ে নামার সময় হঠাৎ ঠেলাগাড়িটি উল্টে গেলে তিনি ওই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি শুনেছেন। আলমাস আলী সখীপুরে মারা গেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *