ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১


ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি বহনকারী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মেহর নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামেদান-সানান্দাজ মহাসড়কে চলাচলের সময় ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সানান্দাজের গভর্নর।

দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান গভর্নর।

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *