টিভি দেখার সময় জানালা দিয়ে গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ


প্রকাশিত: ১০:২০, ৬ সেপ্টেম্বর ২০২৬  


ঢামেক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

টিভি দেখার সময় জানালা দিয়ে গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ জেসমিন বেগম হাসপাতালে চিকিৎসাধীন


রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ছেলে ইয়াসিন জানান, রাতের দিকে তার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা খোলা জানালা দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি তার মায়ের ডান হাতে লাগলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গুলিবিদ্ধ জেসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামের বাসিন্দা। তিনি স্বামী আব্দুল মান্নানের সঙ্গে দারুস সালামের মসজিদ গলি এলাকার একটি টিনশেড বাসার নিচতলায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিব জানান, ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় এক নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *