গুলিস্তানে রাস্তায় পড়ে ছিল বৃদ্ধের মরদেহ


রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্ক এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৬৫ বছর বয়সী এ বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে শহীদ মতিউর রহমান পার্কের পাশের রাস্তায় এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি, জানার চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন- ওই ব্যক্তি ভবঘুরের প্রকৃতির ছিলেন। আমাদের ধারণা অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *