প্রিয়াঙ্কার গাউনে ছোটদের ফ্রকের ছোঁয়া, এই লুকে মুগ্ধ ফ্যাশনপ্রেমীরা


রেড কার্পেট কিংবা আন্তর্জাতিক কোনো মর্যাদাপূর্ণ আয়োজনে প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে নিজের উপস্থিতিকে আলাদা করে তুলতে হয়। কখনো ঝলমলে গাউন, কখনো ক্লাসিক কোনো সিলুয়েট, আবার কখনো একেবারেই দেশীয় স্টাইলে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন এই অভিনেত্রী।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

পোশাকের ধরন বদলালেও তার ফ্যাশন উপস্থিতিতে থাকে নিজস্বতার ছাপ। এবারও তার ব্যতিক্রম হলো না। সাদা-কালোর মায়াবী বৈপরীত্য, নরম ড্রেপ আর আধুনিক নকশার মেলবন্ধনে প্রিয়াঙ্কার এবারের সাজ হয়ে উঠেছে দৃষ্টিনন্দন এক ফ্যাশন স্টেটমেন্ট।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

এলভিএমএইচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরাসি ফ্যাশন হাউস ডিওরের রিসোর্ট ২০২৭ কালেকশনের একটি বিশেষ সাদা-কালো ফ্লোয়ি গাউন পরে হাজির হন প্রিয়াঙ্কা। শুধু অতিথি হিসেবেই নয়, অনুষ্ঠানে আনুষ্ঠানিক অ্যাম্বাসেডর হিসেবে কার্ল ল্যাগারফেল্ড পুরস্কার প্রদানের দায়িত্বও পালন করেন তিনি। ফন্ডেশন লুই ভিটনের মঞ্চে তাই তার উপস্থিতিতে একসঙ্গে ধরা দিয়েছে আভিজাত্য, আনুষ্ঠানিকতা ও হাই-ফ্যাশনের ছোঁয়া।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রিয়াঙ্কার গাউনটির প্রথম নজর কেড়েছেন পোশাকে সাদা-কালোর পরিমিত ব্যবহারের জন্য। বিপরীতধর্মী এই দুই রঙের সমন্বয় পোশাকটিকে দিয়েছে একই সঙ্গে ক্লাসিক ও আধুনিক আবহ। সাদা অংশের কোমলতা আর কালোর দৃঢ়তা মিলে তৈরি করেছে চোখে পড়ার মতো একটি ভারসাম্য।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফ্লোয়ি কাপড়ের নরম চলনও গাউনটির সৌন্দর্য বাড়িয়েছে। কোমরের নিচ থেকে গাউনের স্কার্ট অংশে ফুলের পাপড়ির মতো কুঁচি ও স্তরযুক্ত ডিটেইল রাখা হয়েছে। এই নকশা পোশাকের সিলুয়েটে এনেছে বাড়তি ডিজাইন , আবার কাপড়ের স্বাভাবিক প্রবাহও ধরে রেখেছে। স্তরে স্তরে নেমে আসা এই ডিটেইলে তাই একদিকে আধুনিক হাই-ফ্যাশনের ছাপ, অন্যদিকে রয়েছে ভাস্কর্যের মতো নান্দনিকতা।

ছবি: ইনস্টাগ্রাম থেকেপুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি ছিল গাউনটির ড্রেপিং। যা আধুনিক গাউনের সঙ্গে দক্ষিণ এশীয় ড্রেপের পরিচিত আবহ তৈরি করেছে। দূর থেকে দেখলে পোশাকটির কিছু অংশে দোপাট্টা কিংবা শাড়ির আঁচলের মতো ভঙ্গিও চোখে পড়ে।

গাউনটির নকশা ও ড্রেপিংই যেহেতু ছিল মূল আকর্ষণ, তাই গয়নায় বাড়তি ভারী কিছু যোগ করেননি প্রিয়াঙ্কা। কানে ছিল সূক্ষ্ম হীরার দুল, হাতে কয়েকটি আংটি। এই সামন্য গয়নাগুলো পোশাকের সঙ্গে প্রতিযোগিতা না করে বরং পুরো লুকটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

ছবি: ইনস্টাগ্রাম থেকে

পায়ে কালো হিল বেছে নেওয়ায় সাদা-কালো রঙের সামঞ্জস্যও বজায় রেখেছেন।  মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামারের ছাপ। ত্বকে রাখা হয়েছে মসৃণ ম্যাট বেস। সূক্ষ্ম কনট্যুরিংয়ে মুখের গড়ন আরও স্পষ্ট করে তোলা হয়েছে। চোখে ক্লাসিক স্মোকি আই আর ঠোঁটে হালকা শেডের লিপস্টিকে তিনি সিম্পল, কিন্তু যথেষ্ট আকর্ষণীয়।

চুলে মাঝখানে সিঁথি করে বাঁধা হয়েছিল পরিপাটি খোঁপা। তবে পুরো চুল শক্ত করে পেছনে টেনে না নিয়ে সামনের কয়েক গোছা চুল আলগা রাখা হয়েছিল। 

প্রিয়াঙ্কা তার লুকটিতে দেখিয়েছে, ফ্যাশনে নজর কাড়তে সবসময় অতিরিক্ত চাকচিক্যের প্রয়োজন হয় না। আত্মবিশ্বাসই কখনো কখনো পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিনত হওয়া যায়।

এসএকেওয়াই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *