হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’


ইতালির ভেনিসে হেনস্তার অভিযোগের ঘটনায় এবার কঠোর অবস্থানে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মামলা না করে দেশে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধন লেখেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।’

ঘটনার শেষ দেখে ছাড়ার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

বাঁধনের দাবি, ঘটনার পর ভেনিস পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। ইতালিতে বাংলাদেশ দূতাবাসও তার পাশে দাঁড়িয়েছে। দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের কাছে প্রয়োজনীয় প্রমাণও রয়েছে।

দেশের মানুষ ও সরকারের পক্ষ থেকে পাওয়া সমর্থনে কৃতজ্ঞ বাঁধন বলেন, ‘আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশী।’



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *