টিউশন থেকে ফেরার পথে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আটককৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ মেসবাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালসংলগ্ন এলাকা গোয়াবাড়ীতে টিউশনি করান।
