সংঘর্ষের পর সরে গেছে ছাত্রশিবির, হলে ঢুকেছে ছাত্রদল

সংঘর্ষের পর সরে গেছে ছাত্রশিবির, হলে ঢুকেছে ছাত্রদল

জার্নাল ডেস্ক

প্রায় দেড় ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মীরা ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন। তবে এর আগে হল ছেড়ে পিছু হটে শিবিরের নেতাকর্মীরা।

এরপর শিবিরের দখলে থাকা হলের বেশ কয়টি রুম ভাঙচুর করা হয়। এ সময় সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হককে মারধর করে যুবদলের নেতা–কর্মীরা। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক দাউদ খান সাংবাদিকদের বলেন, 'ঢাকা আলিয়া মাদ্রাসায় যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত ২৫ জন। এর মধ্যে ফুয়াদ নামে আমাদের এক কর্মীর অবস্থা সংকটাপন্ন।'

ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ চৌধুরী বলেন, শিবিরের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমাদের ৩০ জনের বেশি নেতা–কর্মী আহত হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ জার্নাল/সিএম 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *