পোড়া তেলে তৈরি হচ্ছে ফুচকা, ২০ হাজার টাকা জারিমানা
মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে পোড়াতেল দিয়ে ফুচকা তৈরির অভিযোগে চট্টগ্রামের ভাই ভাই ফুচকা হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়া এলাকার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। এসময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধ করে দেন।
চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাই ভাই ফুচকা হাউস নামের প্রতিষ্ঠানটি খুবই নোংরা পরিবেশে পোড়া তেল দিয়ে ফুচকা ভাজে। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস
