কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন


খুলনায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর থানার কুলিবাগান রেল কলোনি বস্তির রশিদের বাড়ির ভাড়াটিয়া সুলতানের ছেলে হিরু এবং একই বস্তির বাসিন্দা ফরমান খাঁর ছেলে নজু খাঁ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি বিদ্যালয় থেকে ফিরে হাত ও পায়ের নখ কাটছিল কিশোরী। হঠাৎ তার পা কেটে গেলে ওষুধ আনতে নজু খাঁর বাসায় যায়। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হিরু।

নজু খাঁ কিশোরীকে বলেন, ঘরে ওষুধ নেই। এই কথা শুনে কিশোরী বের হয়ে আসার সময় হাত টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে দুই জন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভুক্তভোগীর মা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে ফিরে মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

ঘটনার চার দিন পর কিশোরীর মা বাদী হয়ে দৌলতপুর থানায় নজু খাঁ ও হিরুর নাম উল্লেখ করে মামলা করেন। একই বছরের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *