১৮০ দিনেও আশাজাগানিয়া কিছু করতে পারেনি সরকার: গাজী আতাউর


ফ্যাসিবাদের পতনের পর বহুপ্রত্যাশা নিয়ে দায়িত্ব নেওয়া সরকার ১৮০ দিনেও আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ১৮০ দিনের বাধ্যবাধকতা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। একইভাবে উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়সীমাও মানা হয়নি। এটি জনরায়ের প্রতি সরকারের স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মো. মাছউদুর রহমান।

শূরা অধিবেশনে ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, শ্রমিক নেতা আমীরুল হক, মাহবুব ইসলাম, যুব নেতা হাফেজ ইকবাল, মুফতি নিজাম উদ্দিন, ডা. মো. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, আলাউদ্দিন, মুফতি মুস্তাকিম বিল্লাহ, রাকিবুল ইসলাম ও মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

এমইউ/এমএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *