‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী তিন সপ্তাহে আয় ২০০ কোটি ডলার


বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যে সিনেমাটির বিশ্বব্যাপী টিকিট বিক্রি ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে।

টম হল্যান্ড অভিনীত এই ছবিটি উত্তর আমেরিকায় ৭৮৫ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে ১.২৩ বিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে এর সর্বমোট আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার।

চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৮টি সিনেমা ২ বিলিয়ন ডলার আয়ের তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে সর্বশেষে যুক্ত হলো এই স্পাইডারম্যান সিনেমাটি। এর আগে ‘অ্যাভাটার’ (২.৯ বিলিয়ন), ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ (২.৭ বিলিয়ন), ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ (২.৩ বিলিয়ন), ‘টাইটানিক’ (২.২ বিলিয়ন), ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ (২.০৭ বিলিয়ন) এবং ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ (২.০৩ বিলিয়ন) এই মাইলফলক স্পর্শ করেছিল। উল্লেখ্য, ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ ১.৯ বিলিয়ন ডলার আয় করলেও চীনে মুক্তি না পাওয়ায় ২ বিলিয়নের ঘর ছুঁতে পারেনি।

‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ (১১ দিন)-এর পর এটিই চলচ্চিত্রে ২ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছানোর দ্বিতীয় দ্রুততম ঘটনা। জুলাইয়ের শেষে মুক্তির পর প্রথম সপ্তাহের শেষে সিনেমাটি উত্তর আমেরিকায় ৩৫৫ মিলিয়ন ও বিশ্বজুড়ে ৯৩২ মিলিয়ন ডলার আয় করে চমক দেখায় এবং প্রথম ৬ দিনের মধ্যেই ১ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে যায়।

বিশ্বজুড়ে বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, বড় পর্দা থেকে বিদায় নেওয়ার আগেই সিনেমাটি সর্বকালের সেরা আয়কারী ছবিগুলোর তালিকার আরো ওপরে উঠে আসবে। ধারণা করা হচ্ছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার এবং বিশ্বজুড়ে ৩ বিলিয়ন ডলারের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা তৈরি করেছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *