ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ


২০২৫ সালের রিপোর্টের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই রিপোর্ট তৈরি করা হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী। রিপোর্টে ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ডের (আইএসএসবি) আইএফআরএস এস-১ ও এস-২ স্ট্যান্ডার্ড অনুযায়ী তথ্য প্রকাশের পাশাপাশি গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড এবং পিসিএএফ গ্লোবাল জিএইচজি অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়েছে। উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক পিসিএএফ মেথডোলজি অনুসরণ করে অর্থায়নজনিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণও প্রকাশ করে, যা পিসিএএফ কর্তৃক অনুমোদিত এবং তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

রিপোর্টটিতে ব্র্যাক ব্যাংকের আরেকটি যুগান্তকারী অর্জন হিসেবে বাংলাদেশের প্রথম এক হাজার কোটি টাকার সোশ্যাল বন্ড ইস্যুর বিষয়টি তুলে ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) ‘সোশ্যাল বন্ড প্রিন্সিপলস ২০২৫’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই বন্ডের অর্থ সিএমএসএমই, নারী-নেতৃত্বাধীন ব্যবসা, কৃষি, সাশ্রয়ী আবাসন ও অত্যাবশ্যকীয় সেবাসহ অগ্রাধিকারমূলক সামাজিক খাতের অর্থায়নে ব্যবহৃত হবে। একই সঙ্গে এটি বাংলাদেশের পুঁজিবাজারে সামাজিক প্রভাবভিত্তিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *