মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাতে পারে যুক্তরাষ্ট্র
এ অবস্থায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। তবে এর এক দিন আগে ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার বলেছিলেন, তেহরানের সঙ্গে আলোচনা চলছে এবং তা আগের যেকোনো সময়ের চেয়ে জোরালো।
ইরানও বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় তাদের আপত্তি নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের শর্তে আলোচনা করতে এখন যুক্তরাষ্ট্র ‘মরিয়া’ হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবেরও বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী, তবে আলোচনাকে আত্মসমর্পণের সঙ্গে গুলিয়ে ফেলছে না।
