সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ আগস্ট ২০২৬


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তারেক রহমানকে ভারতে নিতে এত উতলা কেন মোদী সরকার?
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। কিন্তু সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বরং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনে সফরটি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু, যা বলল উপ-হাইকমিশন
কলকাতা নিউমার্কেট চত্বরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় মুখ খুলেছে সেখানকার বাংলাদেশ উপ-হাইকমিশন। উপ-হাইকমিশনের প্রথম সচিব ওমর ফারুক জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে, হতাহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।

কলকাতায় হোটেলে আগুন/ বেঁচে ফেরা বাংলাদেশিরা জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে বুধবার (১৯ আগস্ট) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়েন সেখানে থাকা বেশ কয়েকজন বাংলাদেশি পর্যটক। এই ঘটনায় আট বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। অগ্নিকাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন হোটেল থেকে বেঁচে ফেরা বাংলাদেশিরা।

মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার অর্ধেক তেলই যাচ্ছে যুক্তরাষ্ট্রে
ভেনেজুয়েলার তেলের বাজারে মাত্র কয়েক মাসের ব্যবধানে বড় পরিবর্তন এসেছে। দেশটির মোট উৎপাদিত তেলের প্রায় অর্ধেক এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে প্রতিদিন প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে ভেনেজুয়েলা। এর মধ্যে পাঁচ লাখের বেশি ব্যারেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে দেশটির নতুন সরকার।

ইরান কি পারমাণবিক অস্ত্র পেয়ে গেছে? এমপির বক্তব্যে চাঞ্চল্য
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা চালালে তেহরানও তার ‘সমপর্যায়ের’ জবাব দেবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি এমন মন্তব্য করেছেন।

সিরিয়ার বিমানঘাঁটিতে বোমা হামলা: তুরস্কের উপস্থিতিতে আতঙ্কিত ইসরায়েল?
সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে বিমানঘাঁটির রানওয়ে ও হ্যাঙ্গার লক্ষ্য করে অন্তত আটটি বোমা নিক্ষেপ করা হয়।

ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা দিলো আমিরাত
ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বুধবার (১৯ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কিমের সঙ্গে মুখোমুখি সংলাপ চান ট্রাম্প, বৈঠক আয়োজনের নির্দেশ
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি এই বৈঠক আয়োজনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আগামী শরতে এই বৈঠক হতে পারে বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে যুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেছেন।

সোনার বাজার টালমাটাল, দাম বাড়বে নাকি কমবে?
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৩৫৬.৫৫ ডলারে পৌঁছায়। এর আগে মঙ্গলবার সোনার দাম প্রায় ২ শতাংশ কমেছিল।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *