গ্র্যামির দৌড়ে বাংলাদেশের সাজ


আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে আবারও গ্র্যামি অ্যাওয়ার্ডের দৌড়ে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশি সংগীত পরিচালক ও প্রযোজক শাহরিয়ার আহমেদ সাজ। তার নতুন বাদ্যযন্ত্রনির্ভর গান ‘অ্যাঞ্জেলস শাওয়ার’ ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য জমা হতে যাচ্ছে।

গ্র্যামির দৌড়ে সাজের যাত্রা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও তার তৈরি ‘ডেথ অ্যাঞ্জেল’ গানটি গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছিল।

সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পথচলা সাজের। ২০১২ সালে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান কেএমএমসি বাংলাদেশে চালুর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘মৃত্তিকা মায়া’-তেও সংগীত নিয়ে কাজ করেছেন সাজ। বর্তমানে নিউইয়র্কপ্রবাসী এই সংগীত পরিচালক ব্যবসার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক পরিসরে নিজের সৃষ্টিশীল কাজের পরিধিও বাড়িয়ে চলেছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘আমেরিকা’স হিটমেকার’-এর শীর্ষ পাঁচেও জায়গা করে নিয়েছেন সাজ। এবার নতুন গান ‘অ্যাঞ্জেলস শাওয়ার’ দিয়ে গ্র্যামির মনোনয়ন দৌড়ে তার এই যাত্রা আন্তর্জাতিক সংগীতাঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *