হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে


হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ভিত্তিহীন ও বাড়াবাড়িপূর্ণ মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের জোর দিয়ে বলেছেন, এই জলপথ ইরানের ছিল এবং ইরানেরই থাকবে।

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মোহাম্মদ মোখবের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ট্রাম্প কল্পনার জগতে বাস করছেন। হরমুজ প্রণালি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে।”

মোখবের আরও বলেন, হরমুজ প্রণালি কেবল ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত ব্যবস্থাপনা ও নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য অযৌক্তিক, অর্থহীন ও নিষ্ফল এবং এর কোনো প্রভাব নেই।

সর্বোচ্চ নেতার এই উপদেষ্টা ও সহকারী আরও বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে ইরানের প্রতিরক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত।



সাজু/নিএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *