নারায়ণগঞ্জকে এমআরটি প্রকল্পে যুক্ত করার উদ্যোগ
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য একটি আধুনিক গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পূর্বে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী—এই ছয় জেলাকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। এতে এমআরটি লাইনের রুটে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, ভূঁইগড়, জালকুড়ি, শিবু মার্কেট ও চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ বাস টার্মিনালকে সংযুক্ত করার বিষয়টি অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত ছিল। তবে পরে এমআরটি লাইনের রুট পরিবর্তন করে নারায়ণগঞ্জ শহরের সংযোগ বাদ দিয়ে নতুন পরিকল্পনার কথা জানা যাচ্ছে। এতে নারায়ণগঞ্জের নাগরিকেরা মেট্রোরেলের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
চিঠিতে নারায়ণগঞ্জের এই অংশটি এমআরটি প্রকল্পে পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আমরা আশা করছি শিগগিরই নারায়ণগঞ্জ এমআরটি লাইনে যুক্ত হবে।’
