সোনার খনিতে হঠাৎ ধস, প্রাণ গেল ১৩ শ্রমিকের


কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবৈধ একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নারিনো বিভাগের সরকারি সচিব ফ্রেডি গামেজ বলেন, খনিতে কার্যক্রম চলার সময় একটি ঢাল ধসে শ্রমিকদের ওপর পড়ে। গত বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভূমিকম্পের পর নতুন বিপর্যয়

কলম্বিয়া এখনো গত ১০ আগস্টের শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ৩১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

এর মধ্যেই অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনায় নতুন করে প্রাণহানির ঘটনা ঘটল।

কয়লাখনিতেও প্রাণহানি

এর আগে, গত মে মাসে কুন্দিনামার্কা বিভাগে আইনসম্মতভাবে পরিচালিত একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নয় শ্রমিক নিহত এবং ছয়জন আহত হন।

এদিকে ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে শুল্ক স্থগিত করার অনুরোধ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা। যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রধান রপ্তানি বাজার।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *