শুক্রবার দেশে আসতে পারে সাংবাদিক দেবাশীষের মরদেহ


ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার তিন স্বজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।

দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের মরদেহ দেশে আনা হতে পারে বলে জানিয়েছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন অফিসের কর্মকর্তা আব্দুস সামাদ।

এর আগে, গত ৩ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান সাংবাদিক দেবাশীষ দত্ত। প্রায় ১৩ দিন বেঙ্গালুরুতে চিকিৎসা নেওয়ার পর সোমবার রাতে কোলকাতায় ফেরেন।

মঙ্গলবার আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষে বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু, মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত নয়জনের মধ্যে ছিলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে সন্তান শর্ণশিষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *