ঘরোয়া ফুটবলের ভবিষ্যত কী? ক্লাবগুলোর চোখ বাফুফের শনিবারের সভায়


বাফুফে ও বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মাঠে গড়ানোর দিনক্ষণ নির্ধারিত আছে ২৫ আগস্ট। দল চূড়ান্ত হয়নি, ড্র হয়নি-তাই শতভাগ নিশ্চিত ঘরোয়া ফুটবল পেছাচ্ছে। তবে কতদিন?

ফর্টিস এফসি ও পুলিশ এফসি ছাড়া প্রস্তুতির মধ্যে নেই কোনো ক্লাব। বসুন্ধরা কিংস ও ইয়ংমেন্স ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা ঝুলে আছে। তাই ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফেকে নিতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফের পূর্ব নির্ধারিত সভা শনিবার।

কার্যনির্বাহী কমিটির সপ্তম নিয়মিত এ সভায় ঘরোয়া ফুটবলের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশানের লেকশোর হাইটস হোটেলের ব্যালি কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে সভা।

কার্যনির্বাহী কমিটির এ সভায় গত কয়েকটি নিয়মিত ও জরুরি সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন, ষষ্ঠ মূলতবি সভার আলোচিত বিষয়সমূহ নিয়ে আলোচনা এবং ‘বাফুফে কংগ্রেস ২০২৫’-এর তারিখ ও ভেন্যু নির্ধারণের বিষয়গুলো থাকবে।

তবে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিবিধ আলোচ্যসূচি। বিবিধ আলোচনায়ই ঘরোয়া ফুটবলের শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ঘরোয়া ফুটবল শুরু করতে বাফুফে বিপাকেই পড়তে যাচ্ছে। কারণ, ক্লাবগুলো থেকে খেলা পেছানোর চাপ আছে। বিশেষ করে মোহামেডান ও আবাহনী চাইছে বেশ কিছু দিন খেলা পিছিয়ে দিতে। কারন খেলা শুরুর কয়েকদিন পরই বন্ধ করতে হবে জাতীয় দলের অ্যাসাইনমেন্টের কারণ।

ক্যাম্প শুরু করে অব্যাহত রাখা ক্লাবগুলোর বাড়তি খরচ। তাই বাফুফে এক তরফা কোনো সিদ্ধান্ত নিলে ক্লাবগুলোই বা কতটা মানবে সেটাও দেখার বিষয়।

আরআই/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *