শামীম কায়সার প্রতিমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ


গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পৌর শহরে এ মিষ্টি বিতরণ করা হয়। এর আগে বিপুলসংখ্যক নেতা-কর্মী পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করেন।

শহর ছাড়াও গাইবান্ধার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। মিষ্টি বিতরণের সময় এক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক বলেন, প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নসহ সারাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন, এটা আমাদের আশা ও প্রত্যাশা।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক কবির আহমেদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান সিজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান রফিক, সাবেক ছাত্রনেতা আজাহারুল ইসলাম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ আলম প্রমুখ।

আনোয়ার আল শামীম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *