তেলবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুজন।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আহতাবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *