সামনে নির্বাচন, হাত বাড়ানোর মতো অবস্থা যেন থাকে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়ে সবার আরো সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে।

তিনি বলেন, ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি। সামনে বেশকিছু নির্বাচন রয়েছে। মানুষের কাছে ভোট চাইতে হবে, হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন থাকে—এটা সবাইকে খেয়াল রাখতে হবে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে পটুয়াখালীর মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাজিব আহসান বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইট হাউজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর শফিউল বারী ও পায়রা বন্দরের সদস্য কমোডোর তারেকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *