বেবিচক কার্যালয়ে সপ্তাহে ১ দিন অফিস করবেন বিমানমন্ত্রী


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে সপ্তাহে একদিন অফিস করার পরিকল্পনা নিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৪ আগস্ট) বেবিচক সূত্র জাগো নিউজকে জানায়, মন্ত্রীর অফিস করার জন্য সংস্থাটির সদর দপ্তরের ষষ্ঠ তলায় একটি কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো ও দাপ্তরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী জানিয়েছিলেন, কাজের সুবিধার্থে পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বেবিচক অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার আগ্রহ রয়েছে তার। এর মাধ্যমে মন্ত্রণালয়, বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সরাসরি সমন্বয় আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমান খাতের বড় প্রকল্প, বিমানবন্দর উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, ফ্লাইট পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে মাঠপর্যায়ে মন্ত্রীর উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া প্রশাসনিক কাজে গতি আনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক কর্মকর্তা বলেন, মন্ত্রীর নিয়মিত উপস্থিতির ফলে বেবিচকের নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গতি আসার পাশাপাশি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিমানবন্দর সম্প্রসারণ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি তদারকি সহজ হবে। এ ছাড়া এ উদ্যোগ বাস্তবান হলে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ আরও সরাসরি ও কার্যকর হবে।

এমএমএ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *