ভারতীয়দের নিশানা করেই কি এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারের বেশি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
নতুন ফি আরোপের পাশাপাশি এইচ-১বি ভিসাধারী কর্মীদের জন্য বিদ্যমান ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাবও করেছে ডিএইচএস। চলতি মাসের শুরুতে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমানে এইচ-১বি কর্মীদের চাকরি শেষ হয়ে গেলে নির্দিষ্ট শর্তে নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় থাকে। প্রস্তাবিত নিয়ম চূড়ান্ত হলে এ সুযোগ থাকবে না। ফলে যেসব কর্মীর অভিবাসন-সংক্রান্ত অবস্থার ভিত্তি ছিল ওই চাকরি, চাকরি শেষ হলে তাঁদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের নির্ভরশীলদেরও প্রায় তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
সাম্প্রতিক মার্কিন জনশুমারির তথ্যের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৫২ লাখের বেশি।
