মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার মালয়েশিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আহ্বায়ক ডা. এস এম রহমান তনু। সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন এবং গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসফাক হোসাইন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন (হৃদয়)।
অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিন এবং জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম বক্তব্য দেন।
এছাড়া উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি দাতু আব্দুল জলিল লিটন, সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম নিপু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, যুবদল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি নূরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রচার সম্পাদক বাদল কর এবং জাসাস মালয়েশিয়ার সদস্য সচিব ইমতিয়াজ আবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান, শ্যামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মফিজুর রহমান মাসুম, চৌকিট শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান সুমন, ছাত্রদল নেতা আদিব আনজুম অর্ণবসহ মালয়েশিয়া বিএনপির বিভিন্ন শাখা কমিটির নেতারা।
স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতাদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, এম এম মোজাম্মেল হক প্রধান, মাহফুজুর রহমান, এম মাহফুর রহমান সোহেল, মোহাম্মদ সোহেল ও মিজানুর রহমান মিজু। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, মহিউদ্দিন মহিন ও আক্তার গাজী।
অধীনস্থ শাখা কমিটির নেতাদের মধ্যে বক্তব্য দেন ইপো প্রদেশ শাখার আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক ওয়াজেদ, গোমবাক শাখার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, হাংতুয়া শাখার আহ্বায়ক প্রকৌশলী আব্দুস শুক্কুর মুহাম্মদ অনিক এবং পেনাং প্রদেশ শাখার সদস্য সচিব কামরুল হাসান কামাল।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আজিজুল হক, আব্দুল ওয়াদুদ তোতা, ওসমান গনি, মান্নান খান, মো. সজীব, ফোরকান শাহ, উত্তম কুমার চৌধুরী, সাইফুল মিয়া, পলাশ তালুকদার, হাসিব ইসলাম শান্ত, আলম হোসেন, আলীম উল্লাহ, মহর উদ্দিন খান রাজা, মো. হাসান, আদনান রাজীব, মো. আনোয়ার হোসেন, আওলাদ হোসেন, মো. ইরফান হোসেন, কৌশিক আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, দোস মোহাম্মদ, জিল্লুর রহমান, নোমান, আনোয়ার, দিদার আলম, নাঈম আহমেদ, হারুন, মোজাম্মেল, মো. কাউসার, মোহাম্মদ বাহারুল ইসলাম, লিটন, রহিম, মিথুন, মিরাজ, মোহাম্মদ পারভেজ মিয়া, গিয়াস উদ্দিন, মো. আকাশ, মোহাম্মদ মিল্লাত হোসেন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রাজিব খান, মোহাম্মদ লাবলুসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
এমআরএম
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
