পাটকেলঘাটায় বাসের ধাক্কায় পথচারী নিহত


প্রকাশিত: ১১:২৬, ২৫ আগস্ট ২০২৬  


সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

পাটকেলঘাটায় বাসের ধাক্কায় পথচারী নিহত

প্রতীকী ছবি


সাতক্ষীরার পাটকেলঘাটায় দ্রুত গতির বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারী মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে আনন্দ দাস ছিটকে প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খর্নিয়া হাইওয়ে থানার এসআই পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *