শেরপুরের বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেতা হরিহর ঘোষ আর নেই


শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেতা বল্লভ মিষ্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকারী হরিহর ঘোষ (৭২) আর নেই। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মুন্সীবাজার গোয়ালপট্টি এলাকার নিজবাড়ীতে পরলোক গমন করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তাঁর দাহ সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স, খেলাঘর জেলা কমিটি, সাংবাদিক বিপ্লবী রবি নিয়েগী সভাকক্ষ পরিচালনাপর্যদ গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে রেখে গেছেন। শেরপুরের নাট্যমঞ্চে ‘মহিশা সুরমর্দিনী’ নাটকে অশুরের চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতির শীর্ষে পৌছেছিলেন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *